ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের পর গণধর্ষণ ও ভিডিও ধারণ, তিন বন্ধু গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ১৫ জানুয়ারি ২০২৪
অপহরণের পর গণধর্ষণ ও ভিডিও ধারণ, তিন বন্ধু গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে গৃহবধূকে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে উঠেছে তিন বন্ধুর বিরুদ্ধে। পরে তাদের গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবু হুরায়রা রোহান (১৮), মনোয়ার হোসেন মুন্না (২৭) ও জুনায়েদ ইসলাম (২০)। তারা রাজশাহী মহানগরীর মতিহার থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে আদালতে সোপর্দ করলে আসামি রোহান ও জুনায়েদ এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Advertisement

মতিহার থানার ওসি শেখ মো. মোবারক পারভেজ জানান, গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার ঐ গৃহবধূ রিকশা নিয়ে তার খালার বাড়ি যাচ্ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির কাছে পৌঁছালে সেখানে আসামি রোহান সেই নারীর সঙ্গে কথা বলার নাম করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

এরপর রোহান তার অন্যান্য সহযোগিদের সংবাদ দেন। তারাও গিয়ে ঐ নারীকে পালাক্রমে ধর্ষণ করেন এবং আসামি জুনায়েদ মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন। এরপর আসামিরা রাত ৮টার দিকে ঐ নারীকে মতিহার থানার বুধপাড়া আর.বি ফুড গ্যালারিতে জোর করে নিয়ে গিয়ে সেখানেও পালাক্রমে ধর্ষণ করেন- যোগ করেন ওসি।

এদিকে, তার পরিবার তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ১৩ জানুয়ারি দুপুর ২টার দিকে মোবাইল ফোন খোলা পেয়ে যোগাযোগ করে তাকে অসুস্থ অবস্থায় বুধপাড়া আর.বি ফুড গ্যালারির সামনে থেকে উদ্ধার করে। ঐ নারীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!