সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. মাছুম আহম্মেদ ভূঞা।
তিনি জানান, হাবিবুর রহমান হবি একজন কন্ট্রাক্ট কিলার। তিনি একটি হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে। রোববার জেলা ডিবি পুলিশ গফরগাঁও পাগলা থানা এলাকার খুরশিদ মহল ব্রিজের সামনে মাদক ও অস্ত্র উদ্ধারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় হাবিবুর রহমান হবির দেহ তল্লাশি করে চার রাউন্ড গুলিসহ একটি রিভলবার এবং পাঁচ রাউন্ড কার্তুজসহ একটি একনালা বন্দুক উদ্ধার করা হয়।
.png)
জিজ্ঞাসাবাদে হবি জানান, তিনি একজন কন্ট্রাক্ট কিলার। গত ১০ জানুয়ারি দুই লাখ টাকা চুক্তিতে কয়েকজনের কাছ থেকে টাকাও অগ্রিম নিয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।