[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে হেরোইনসহ গ্রেফতার ১
গ্রেফতারকৃত ছানোয়ার হোসেন
মানিকগঞ্জ পৌর এলাকায় হেরোইনসহ ছানোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. হামিমুর রশীদ। গ্রেফতারকৃত মো. ছানোয়ার হোসেন মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মানরা এলাকার বাসিন্দা।
উপপরিচালক মো. হামিমুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মানিকগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের মানরা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছানোয়ারকে ১৪ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!