ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মান্দায় হেরোইনসহ গ্রেফতার ২

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫০, ২৭ ডিসেম্বর ২০২৩
মান্দায় হেরোইনসহ গ্রেফতার ২
গ্রেফতার- প্রতীকী ছবি

নওগাঁ মান্দা উপজেলায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার সকালে উপজেলার প্রসাদপুর বাজার ও দেলুয়াবাড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছোট বেলালদহ গ্রামের কাবিল কবিরাজের ছেলে আরিফ কবিরাজ এবং একই উপজেলার দেলুয়াবাড়ি পূর্ব পাড়া গ্রামের লিটনের স্ত্রী রাবেয়া বেগম ওরফে আরতী রাণি।

জানা যায়, কবিরাজকে মান্দা উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে থেকে তিন গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। মামলা দায়েরের পর তাকে মান্দা থানায় সোপর্দ করা হয়।

Advertisement

অপর অভিযানে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি পূর্ব পাড়া গ্রাম থেকে রাবেয়া বেগম ওরফে আরতী রাণিকে দুই গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তাকেও মামলা দায়েরের পর থানায় সোপর্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক শাহীন শওকত এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!