বৃহস্পতিবার র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নস্থ চর হনুমন্তনগর নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫। এ সময় আসামিদের থেকে হেরোইন ৫ কেজি ২০০ গ্রাম, মোবাইল ১টি, সিম ১টি ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে গোদাগাড়ীর চর হনুমন্তনগরে হেরোইনের একটি বড় চালান পাচার করবে তৈয়ব নামে একজন ব্যক্তি। আরো জানা যায়, তিনি রাতে পদ্মা নদীর সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিলেন এবং রাতের কোনো এক সময়ে সীমান্তের ওপার হতে বিপুল পরিমাণ হেরোইন পাচারের উদ্দেশে তার বাড়িতে নিয়ে এসেছেন। এ তথ্য প্রাপ্তির পর র্যাব-৫ সিপিএসসির আভিযানিক দল দুটি ভাগে বিভক্ত হয়ে প্রায় দুই ঘণ্টা নৌকাযোগে পদ্মা নদী পার হয়ে চর হনুমন্তনগরে পৌঁছায়। এরপর মাদকসহ আসামিদের আটক করা হয়।
এ সময় বাড়ি তল্লাশি করে একটি বাংলাদেশি পাসপোর্ট ও একটি ছোট ডায়েরি পাওয়া যায়। যার ভেতরে তার মাদকের বিভিন্ন চালান সম্পর্কে আরো বিস্তারিত তথ্য লিখিত অবস্থায় সংরক্ষিত ছিল। আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।