[ দেশজুড়ে ]
কুমিল্লায় মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দিতে রুহুল আমিন (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে উপজেলার জায়গীর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন ঐ গ্রামের আয়েত আলী মোল্লার ছেলে। পুলিশের ধারণা- পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার সাতপাড়া গ্রামের একটি রাস্তায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
.png)
ওসি আরো জানান, রুহুল আমিন মাদক, ছিনতাই ও ডাকাতিসহ ৭-৮ মামলার আসামি। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!