ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই বন্ধু মিলে আরেক বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ২০ ডিসেম্বর ২০২৩
দুই বন্ধু মিলে আরেক বন্ধুকে গলা কেটে হত্যাচেষ্টা
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে কথা কাটাকাটির জেরে ওমর ফারুক (২৭) নামে এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টা অভিযোগ উঠেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের তাহিরপুর বাদাঘাট সড়কে এ ঘটনা ঘটে।

ওমর ফারুক মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের আব্দুছ ছালামের ছেলে। অভিযুক্ত দুই বন্ধুর নাম জানা যায়নি। বর্তমানে তারা পলাতক রয়েছেন। তবে তাদের বাড়ি জেলার ছাতক উপজেলায় বলে জানা গেছে।

জানা গেছে, বুধবার দুপুরে দিকে তাহিরপুর বাজার থেকে বাদাঘাট বাজারে যাওয়ার জন্য তিন বন্ধু মোটরসাইকেলে রওনা দেন। পথে তাহিরপুর বাদাঘাট সড়কে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা। এ সময় দুই বন্ধু মিলে ছুরি দিয়ে ওমর ফারুকের গলা কেটে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ‘গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার খবর পেয়ে যুবকের মা-বাবাও এসেছেন। ঘটনাটি কীভাবে আর কেনো ঘটেছে খোঁজ নিচ্ছি। ঐ অজ্ঞাত বন্ধুদের খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি।’

ডেইলি-বাংলাদেশ/এমআই/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!