এর আগে, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, সালামত উল্লাহ, মো. আইয়াজ, জেসমিন নুর, আয়শা ও রোজিনা। তারা সবাই কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর অস্থায়ী বাসিন্দা।
.png)
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মো. রফিক বলেন, রোহিঙ্গাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।