[ দেশজুড়ে ]
গাঁজাসহ গ্রেফতার রোহিঙ্গা যুবক কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের রামুতে ৬ কেজি গাঁজাসহ নুর মোহাম্মদ নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব-১৫। পরে তাকে রামু থানায় হস্তান্তর করলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান। এর আগে, বুধবার তাকে উপজেলার ধেছুয়াপালং এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১৫।
গ্রেফতারকৃত নুর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এফ এর বাসিন্দা।
.png)
র্যাব-১৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রামু উপজেলার ধেছুয়াপালং ইউনিয়নে অস্থায়ী চেকপোস্ট বসায় র্যাব। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও মাদক বেচাকেনার ৩৭ হাজার ৪০০ টাকাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, র্যাব রোহিঙ্গা নুর মোহাম্মদকে থানায় হস্তান্তর করলে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!