শনিবার রাতে কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের এ-ব্লকে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা কমিউনিটি নেতা হামিদ উল্লাহ বলেন, রাত ১টার দিকে আরসা সন্ত্রাসীরা ৫ নম্বর ক্যাম্পে ঢুকে আগুন দিয়ে পালিয়ে গেছে। এতে ১৫ থেকে ২০টি ঘর পুড়ে গেছে।
.png)
১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল বলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ১৫ থেকে ২০টি ঘর পুড়ে গেছে। কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।