শনিবার (৬ জানুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ আসমা বেগম কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের নড়াইল গ্রামের মো. মোরাদ মোল্যার স্ত্রী ও আব্দুর রহিম তার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই জসিম উদ্দিন।
.png)
অগ্নিদগ্ধ আসমা বেগমের স্বামী মোরাদ মোল্যা জানান, স্ত্রী ফাতেমা বেগম ও শিশু সন্তান আব্দুর রহিমকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন তার আপন ভাই হোসাইন মোল্যা। এতে স্ত্রী দগ্ধ হলেও পুড়ে মারা শিশুপুত্র আব্দুর রহিম। পরে প্রতিবেশীরা ফাতেমা বেগমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।