ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৪, ৬ জানুয়ারি ২০২৪
বেনাপোল এক্সপ্রেসে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

রাজধানীর গোপীবাগ এলাকায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সাত সদস্য তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার রাতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান বিষয়টি জানান।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Advertisement

রাজধানীর গোপীবাগে শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!