ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বেনাপোল এক্সপ্রেসে আগুন: এখনো নিখোঁজ সৌমি, দিশেহারা পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৫, ৬ জানুয়ারি ২০২৪
বেনাপোল এক্সপ্রেসে আগুন: এখনো নিখোঁজ সৌমি, দিশেহারা পরিবার
চন্দ্রিমা চৌধুরী সৌমি। ছবি: সংগৃহীত

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফার্মাসি বিভাগের শিক্ষার্থী চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৮)। এ ঘটনার ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি তার। এতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।

শুক্রবার রাজবাড়ী থেকে বেনাপোল এক্সপ্রেসে ঢাকায় ফিরছিলেন তিনি। 

শনিবার সৌমির চাচাতো ভাই অনিন্দ্য পাল গণমাধ্যমকে বলেন, ঘটনার দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে বেনাপোল এক্সপ্রেসে ওঠেন সৌমি। এরপর বেশ কয়েকবার পরিবারের সঙ্গে কথা হয়। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে তার ফোন বন্ধ, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সবশেষ ট্রেনে অগ্নিকাণ্ডের ১৫ থেকে ২০ মিনিট আগেও কথা হয় তার বড় ভাইয়ের সঙ্গে।

Advertisement

অনিন্দ্য বলেন, শুক্রবার রাত থেকে ঢাকা মেডিকেল হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল ও মুগদা মেডিকেল হাসপাতালসহ আশপাশের সব হাসপাতালে আমরা খুঁজেছি। হাসপাতালের মর্গে গিয়েও তার খোঁজ পাইনি। যে চারজন মারা গেছেনে তাদের দেখেছি। কিন্তু ঐ লাশগুলোর মধ্যে তাকে পাইনি। আমরা এখন বারডেম হাসাপাতালে এসেছি, সেখানেও তার খোঁজ পাইনি।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগ এলাকায়‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ৫টি বগিতে আগুন আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!