ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে নিহত ৪: ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৯, ৬ জানুয়ারি ২০২৪
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের আগুনে নিহত ৪: ফায়ার সার্ভিস
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাত ৯টার দিকে গোপীবাগে ট্রেনটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে রাত ১০টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

জানা গেছে, আগুনে ট্রেনের পাওয়ারকারসহ বেশ কয়েকটি বগি পুড়ে গেছে। নিয়ন্ত্রণ আসার পর উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে র‌্যাব ও বিজিবি।
 
রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি দুপুর ১টায় বেনাপোল থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে আসে। এর মধ্যে গোপীবাগ পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!