ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানে রানওয়েতে অবতরণের পর বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ২ জানুয়ারি ২০২৪
জাপানে রানওয়েতে অবতরণের পর বিমানে আগুন
ছবি: সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করা একটি বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যার দিকে জাপান এয়ারলাইন্সের বিমানটি অবতরণের সময় এতে আগুন ধরে যায়। তবে বিমানটিতে থাকা ৩৬৭ আরোহীর কোনো ক্ষতি হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ ধারণা করছে, অবতরণের পর অন্য বিমানের সাথে সংঘর্ষের ফলে বিমানটিতে আগুন ধরে গেছে।

Advertisement

দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সাথে সংঘর্ষের সঙ্গে সঙ্গেই জাপান এয়ারলাইন্সের বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানের জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসতে দেখা যায়। বিমানবন্দরের আকাশ কালো ধোঁয়া ঢেকে গেছে। বিমানের পাশাপাশি হানেদা বিমানবন্দরের রানওয়েতেও আগুন ধরে যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!