[ রাজধানী ]
গুলশানে বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টা ৪২ মিনিটের দিকে গুলশান-১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, দুপুর ১টা ৪২ মিনিটের দিকে আমাদের কাছে গুলশান-১ নম্বর এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশনকে বিষয়টি জানানো হয়। সেখান থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!