ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে দেখা যায়, ডিসেম্বর মাসে ঢাকায় দিনে ৭টি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনা ঘটে।
বুধবার বিকেল পৌনে ৫টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।
.png)
তিনি জানান, ডিসেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৬০টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বরে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। গত নভেম্বরে সারাদেশে ২ হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে।