ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৮, ৩১ ডিসেম্বর ২০২৩
মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় ভয়াবহ আগুন, নিহত ৬
সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রে একটি গ্লাভস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ছয় জনের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে এ আগুন লাগার ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ফ্যাক্টরিতে থাকা কর্মীরা জানান, অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ থাকলেও এর প্রাঙ্গণে শ্রমিকরা ঘুমাচ্ছিলেন। 
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহান মুঙ্গসে বার্তা সংস্থা এএনআইকে বলেন, আমরা রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাই। আমরা যখন ঘটনাস্থলে যাই পুরো কারখানাটি জ্বলছিল। আমাদের কর্মকর্তারা ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে এখনো চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!