[ দেশজুড়ে ]
রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন লেগেছে। এতে ৮টি শেড পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে ৫ নম্বর ক্যাম্পের ‘বি’ ব্লকের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গত ৬ জানুয়ারি ক্যাম্প ৫ এ অগ্নিকাণ্ড ঘটে। কিন্তু সপ্তাহ না যেতেই একই স্থানের পাশে আবারো আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগে ৮টি শেড আগুনে পুড়ে যায়। এ ঘটনায় কে বা কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!