ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে চোলাই মদ উদ্ধার, ২ রোহিঙ্গা কারাগারে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ১১ জানুয়ারি ২০২৪
টেকনাফে চোলাই মদ উদ্ধার, ২ রোহিঙ্গা কারাগারে
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে ৯ লিটার চোলাই মদসহ দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জিসানক ও ছেনোয়ারা। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি।

এর আগে, সোমবার ১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নুর আটককৃতদের টেকনাফ থানা হস্তান্তর করেন।

Advertisement

ওসি মোহাম্মদ ওসমান গনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!