[ দেশজুড়ে ]
টেকনাফে রোহিঙ্গা ডাকাতের লাশ উদ্ধার
টেকনাফ মডেল থানা। ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফের আলীখালীর পাহাড়ের পাদদেশ থেকে মো. রফিক নামে এক রোহিঙ্গা ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
নিহত রফিক উপজেলার হ্নীলা ইউপির দক্ষিণ আলীখালীর পুরাতন রোহিঙ্গা মুহাম্মদ ইউসুফের ছেলে।
.png)
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, গত ১২ জানুয়ারি শুক্রবার থেকে রফিক হঠাৎ করে নিখোঁজ ছিলেন। তবে তার স্ত্রী দাবি করেন, রফিক অপহরণের শিকার হন। মঙ্গলবার পাহাড়ের পাদদেশে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
তিনি আরো বলেন, পাহাড়ের পাদদেশ থেকে পাঁচ মামলার পলাতক আসামি ও রোহিঙ্গা ডাকাত মো. রফিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!