[ দেশজুড়ে ]
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টায় দুই খুন
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘণ্টার ব্যবধানে ২ রোহিঙ্গা যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এসব হত্যাকাণ্ড ঘটেছে।
শনিবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/৬ ব্লকে হুজিত উল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে হত্যা করা হয়। তিনি ঐ ব্লকের বাসিন্দা।
এর আগে শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ এর সাবেক মাঝি করিম উল্লাহকে নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
.png)
উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, শনিবার বিকেলে ঐ ক্যাম্পের একটি দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। একপর্যায়ে ৬-৭ জন মুখোশধারী সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় এবং কিছুদূর নেয়ার পর এলোপাতাড়ি কুপিয়ে মাথায় গুলি করে পালিয়ে যায়।
ওসি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!