[ দেশজুড়ে ]
উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার পালংখালীর ইরানী পাহাড় এলাকা থেকে ৫০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গ্রেফতারকৃত ইউনুচ রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর ‘বি’ ব্লকের বাসিন্দা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
পুলিশ সুপার বলেন, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালীর ইরানী পাহাড় এলাকা থেকে রোহিঙ্গা ইউনুচকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ ইয়াবা উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!