[ দেশজুড়ে ]
জয়পুরহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬
ছবি: সংগৃহীত
উত্তরের জেলা জয়পুরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, শুক্রবার তাপমাত্রা রেকর্ড ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, শনিবার সকাল ৭টার দিকে ৭ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। টানা সাতদিন জয়পুরহাট ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা ৭-৯ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে।
এদিকে, টানা সাতদিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!