[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে ইয়াবাসহ ২ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০০ ইয়াবাসহ খোকন মোল্লা ও রিপন নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের খোকন মোল্লা ও তার সহযোগী রিপন। রোববার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০০ ইয়াবাসহ খোকন মোল্লা ও তার সহযোগী রিপনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
.png)
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু বকর ছিদ্দিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!