বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যহত রয়েছে। সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বমিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এর আগে, সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।
.png)
তিনি আরও জানান, আগামীকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) পর্যন্ত চুয়াডাঙ্গার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালে কুয়াশার পরিমাণ কম থাকতে পারে এবং তাড়াতাড়ি সূর্য দেখা যেতে পারে। এছাড়া আগামী বুধবার (৩১ জানুয়ারি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে, জেলায় আজ সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসে ঠান্ডার মাত্রা আরো বাড়িয়ে দিয়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। ফলে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এ এলাকার মানুষ। তীব্র শীত ও ঠান্ডা বাতাস মিলিয়ে ব্যাহত হচ্ছে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বেশি দুর্ভোগে পড়েছেন এ এলাকার খেটে খাওয়া মানুষ।