ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আইয়ুব আলী হত্যা, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ পালিয়ে যান সাহেদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৯, ৩০ জানুয়ারি ২০২৪
আইয়ুব আলী হত্যা, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ পালিয়ে যান সাহেদ
ছবিতে গ্রেফতারকৃত সাহেদ আলম

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার হত্যা মামলার আসামি সাহেদ আলমকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। এর আগে, রোববার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহারাজা রোডের স্বর্ণপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহেদ আলম বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামরাবাদ এলাকার মোহাম্মদ আনোয়ারের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে আতুরার ডিপো কামরাবাদ এলাকায় আইয়ুব আলী নামে এক বৃদ্ধ ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় থানায় মামলা করেন নিহতের ছেলে খুরশিদ আলম। সাহেদ মামলাটির এজাহারভুক্ত আসামি।

ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, আইয়ুব আলীকে হত্যার পর থেকে আত্মগোপনে চলে যান সাহেদ। প্রথমে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর রোববার বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহারাজা রোডের স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন সাহেদ। গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!