ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ২৯ জানুয়ারি ২০২৪
রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
ফাইল ফটো

রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে রুবেল সরদার নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল লিলিফা আক্তার জাহান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রুবেলের বাড়ি রাজাবাড়ীর পাংশা উপজলার মাছপাড়া গ্রামের কালিনগর গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, রুবেল সরদার মাদকাসক্ত ছিলেন। প্রায়ই তিনি তার স্ত্রী লিপি বেগমকে নির্যাতন করতেন। ২০২২ সালের ১৯ জানুয়ারি স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন রুবেল। এ ঘটনায় নিহতের বাবা এলেম আলী শেখ বাদী হয়ে পরেরদিন (২০ জানুয়ারি) পাংশা থানায় হত্যা মামলা করেন।

Advertisement

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্যপ্রমাণ গ্রহণ করে এ রায় ঘোষণা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!