জয়পুরহাটে হত্যা মামলায় চারজনসহ ৫ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকার জাইবর আলীর ছেলে সোহাগ, তৈমুদ্দিনের ছেলে রায়হান, নিজাম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ও লোকমানের ছেলে হারুনুর রশীদ। এছাড়া মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত সুজন সরদার একই উপজেলার গোপালপুর গ্রামের সোলাইমান সরদারের ছেলে।
.png)
জানা গেছে, জয়পুরহাটের খনজনপুর এলাকার বাদল প্রামাণিকের ছেলে সাহাদুল ইসলাম শহরের স্টেশনরোড এলাকায় কম্পিউটারের দোকান করতেন। তিনি দোকানে ব্যবসায়ীক লেনদেনের কারণে আসামিদের কাছে তার ৬০ হাজার টাকা পাওনা হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জেরে ২০১০ সালের ৬ জানুয়ারি সাহাদুল রতনপুর এলাকার এক বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে জয়পুরহাটে আসার পথে বাগুয়ান এলাকায় আসামিরা লাঠি ও গাছের ডাল দিয়ে সাহাদুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে গুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
অন্যদিকে ২০২০ সালের ১৪ নভেম্বর পাঁচবিবির উত্তর গোপালপুর গ্রাম থেকে ১১৯ বোতল ফেনসিডিলসহ সুজন সরদারকে গ্রেফতার করে র্যাব। পরে মামলায় তার এক বছরের জেল দেয় আদালত।