ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪, ২৫ জানুয়ারি ২০২৪
চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় মোহাম্মদ সেন্টু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সেন্টু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওগুর এলাকার মোহাম্মদ সোহরাবের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোহাম্মদ সেন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সেন্টু। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে ২৪ হাজার ২০০ ইয়াবাসহ সেন্টুকে গ্রেফতার করে র‍্যাব। ওই ঘটনায় বাকলিয়া থানায় মামলা করেন র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি আব্দুল্লাহ আল মাহমুদ। 

মামলাটির তদন্ত শেষে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০২২ সালের ৮ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। মামলাটিতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ হয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!