ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় ১১ মামলার আসামি গ্রেফতার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৩০ জানুয়ারি ২০২৪
ভোলায় ১১ মামলার আসামি গ্রেফতার
লালমোহন থানায় গ্রেফতারকৃত ভাস্কর চন্দ্র হালদার। ছবি: ডেইলি বাংলাদেশ

আট মামলার ওয়ারেন্টভুক্ত ও তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি ভাস্কর চন্দ্র হালদার নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর নতুন বাজার এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় লালমোহন থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ভাস্কর চন্দ্র হালদার উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙুটিয়া এলাকার সুদির চন্দ্র হালদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, ব্যবসার সুবাধে ব্যাংক ও মানুষজনের কাছ থেকে বিপুল পরিমাণের অর্থ আত্মসাৎ করে পালিয়ে যায় ভাস্কর চন্দ্র হালদার। এরপর তার বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। ওইসব মামলার মধ্যে ভাস্কর চন্দ্রের বিরুদ্ধে আটটিতে ওয়ারেন্ট জারি হয় এবং বিভিন্ন মেয়াদে সাজা হয় তিন মামলায়।

Advertisement

ওসি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অপূর্ব কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স বরিশাল নগরীর কোতয়ালী থানা এলাকায় র‌্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে কোতোয়ালি থানার নতুন বাজার এলাকা থেকে ভাস্কর চন্দ্র হালদারকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় আনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃত ভাস্কর চন্দ্র হালদারকে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!