[ দেশজুড়ে ]
এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক, অবশেষে র্যাবের জালে
গ্রেফতারকৃত আলমগীর হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ
এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার হলেন ঝালকাঠির জেলার নলছিটির আলমগীর হোসেন (৫৯) নামের এক আসামি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-৮।
বুধবার দুপুরে বরিশাল র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজি মানিক শাহ শরীফের ছেলে।
জানা গেছে, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা হয়। এ মামলায় ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে প্রেফতারি ওয়ারেন্ট জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে র্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নলছিটি থানায় হস্তান্তর করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!