ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ৩১ জানুয়ারি ২০২৪
রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১
গ্রেফতারকৃত জোবায়ের

লক্ষ্মীপুরের রামগতিতে এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জোবায়েরকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‍্যাব সিপিপি-৩ নোয়াখালীর আভিযানিক দল সোমবার রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের স্কোয়াড কমান্ডার মো. গোলাম মোরশেদ। 

গ্রেফতারকৃত জোবায়ের রামগতি উপজেলা চর সেকান্তর গ্রামের মাওলানা খোরশেদ আলমের ছেলে। মঙ্গলবার দুপুরে রামগতি থানায় হস্তান্তর করা হয়ে তাকে। 

Advertisement

এর আগে, তার বিরুদ্ধে নির্যাতিত গৃহবধূর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি দুপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন গৃহবধূ। পথিমধ্যে জোবায়েরের সহযোগী শাহাদাত তার গতিরোধ করে হাত ধরে ফেলেন। পরে শাহাদাত তাকে জোবায়েরের হাতে তুলে দেন। শাহাদাতকে পাহারায় রেখে জোবায়ের তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেন অভিযুক্তরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!