মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) সিলেটের বিচারক মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত চারজন হলেন- আনোয়ার হোসেন, মো. খোকন, ফয়সল মিয়া ও মো. আনাই। তাদের মধ্যে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। বাকি আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০০৯ সালে ভিকটিম তার ছোট ভাইকে নিয়ে গরু চরানোর জন্য সিলেটের বটেশ্বর এলাকায় বাড়ির পাশের মাঠে যায়। এরপর চার যুবক ঐ শিশুকে একটি বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করে।
ইশতিয়াক আহমদ বলেন, পরদিন শিশুর পরিবার তার মরদেহ উদ্ধার করে। শিশুরটি হাত ও পা ভাঙাসহ শরীরে ১৩টি আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া যৌনাঙ্গ ও স্তনে গভীর ক্ষত ছিল।
নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, দণ্ডপ্রাপ্ত ফয়সল ঐ মেয়ের বড় বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ঐ প্রস্তাবে মেয়ের পরিবার রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে ফয়সল তার বন্ধুদের নিয়ে তার ছোট বোনকে ধর্ষণের পর হত্যা করেন।