ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরিষাবাড়িতে পুলিশি অভিযানে জুয়াড়িসহ গ্রেফতার ১০

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৪
সরিষাবাড়িতে পুলিশি অভিযানে জুয়াড়িসহ গ্রেফতার ১০
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়িতে জুয়া খেলার সময় নয় জুয়াড়ি ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুসফিকুর রহমান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ি পৌরসভাধীন আরামনগর বাজারের পবন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ আট হাজার টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে পৌরসভার বাউসী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিবলু খানকে (৩৫) ১৫ ইয়াবাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

Advertisement

ওসি মুসফিকুর রহমান বলেন, অভিযুক্ত ১০ জনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!