জানা যায়, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার ঈদগাহ মাঠ এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় মাসকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. আব্দুল্লাহসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে ৩ হাজার ৫ শ’ টাকা ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত অন্যরা হলেন কেন্দুয়া থানার কিত্তনখোলা গ্রামের বাবুল হক, দুখিয়ারগাতী গ্রামের জানু মিয়া, আয়তর গ্রামের খায়রুল ইসলাম এবং দুলাইন গ্রামের ময়নুল ইসলাম।
.png)
কেন্দুয়া থানার এসআই দেবাশীষ চন্দ্র দাস জানান, গ্রেফতারকৃত ৫ আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।