ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২ ফেব্রুয়ারি ২০২৪
চট্টগ্রামে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জহুর হকার্স মার্কেটের কাপড়ের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এর আগে, বেলা ১১টার দিকে কোতোয়ালি থানার জহুর হকার্স মার্কেটের কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে।

Advertisement

উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। এরপর আমাদের দুইটি স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!