ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪
২ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌপথে শুরু হয়েছে ফেরি চলাচল। 

শনিবার ভোর সাড়ে ৪টা থেকে  ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাট কর্তৃপক্ষ। এর আগে, কুয়াশার কারণে শুক্রবার রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন। 

Advertisement

তিনি বলেন, রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দিয়েছিল। কুয়াশার মধ্যে নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কেটে গেলে শুক্রবার ভোররাত সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!