[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সিটির ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মকবুল হোসেনের বাবার নাম মিজানুর রহমান। তিনি একই ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া বসবাস করতেন।
জানা যায়, দুপুরে মকবুল হোসেন ঐ এলাকার প্রবাসী মোকলেছুর রহমানের নির্মাণাধীন ভবনের বিদ্যুতের কাটআউট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মশিউর রহমান নয়ন জানান, খবর পেয়ে লাশ মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!