রোববার দুপুরে পৌরশহরের শিবগঞ্জ বাজারের আওয়াল মার্কেটের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ঐ এলাকায় কুল্লাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা দুর্বৃত্তদের হামলায় ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর মারা যান। এরপর ঐ এলাকার মজিবুরের ও আব্দুল আওয়াল গ্রুপের মধ্যে তৈরি বিরোধ হয়। সুব্রত সাংমা মারা যাওয়ার পর থেকে মজিুবর গ্রুপ আওয়াল মার্কেট বন্ধ করে রাখেন। এরই জেরে রোববার সকালে মজিবুরের ভাতিজা খাইরুল ও আব্দুল আওয়ালের ছেলে আবিরের কথা কাটাকাটি হয়। পরে মজিবুরের গ্রুপের সদস্যরা আব্দুল আওয়ালের ছেলের উপর হামলা চালান।
.png)
এর জেরে দুপুরে শিবগঞ্জ বাজারে দুইপক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হলে সাতজন আহত হন। তাদেরকে হাসপাতালে নিলে মজিবুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন।