ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেটে পিস্তল ঠেকিয়ে শিক্ষককে কিশোর গ্যাংয়ের হাতুড়িপেটা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ৫ ফেব্রুয়ারি ২০২৪
পেটে পিস্তল ঠেকিয়ে শিক্ষককে কিশোর গ্যাংয়ের হাতুড়িপেটা
কিশোর গ্যাংয়ের হামলায় আহত মোস্তাফিজুর রহমান জাকির

ঝালকাঠির রাজাপুরে শিক্ষকের পেটে পিস্তল ঠেকিয়ে তাকে মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের ইউপি সদস্য আ. সোবাহান হাওলাদারের ছেলে তৌহিদুল ইসলাম চান দলবল নিয়ে এ হামলায় নেতৃত্ব দেয়। 

রোববার রাত ৮টার দিকে মধ্য নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে মোস্তাফিজুর রহমান জাকির গুরুতর রক্তাক্ত জখম হয়। আহত জাকির রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।

আহত মোস্তাফিজুর রহমান জাকির জানান, সন্ধ্যার পর অবসরপ্রাপ্ত এক শিক্ষককে এগিয়ে দিয়ে ফেরার পথে তৌহিদুল ইসলাম চান কিশোর গ্যাং নিয়ে পথরোধ করে। পেটে পিস্তল ঠেকিয়ে লাঠি ও হাতুড়ি নিয়ে মারধর শুরু করে চান, ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরো কয়েকজন। পেটে পিস্তল ঠেকানোর ফলে কোনো ডাক-চিৎকারও দিতে পারিনি। মারধরের কারণে মাথা ফেটে গেলে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

এছাড়াও ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা নারিকেল বাড়িয়া (ক্লাব) বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারকেও চাঁদার দাবিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিষয়টি সম্বন্ধে আমরা অবগত আছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!