ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ৯২ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২৪
কসবায় ৯২ কেজি গাঁজা উদ্ধার
উদ্ধারকৃত গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ৯২ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার সকালে উপজেলার কুটি এলাকার ওয়ালী ফিসারিজ প্রজেক্ট এলাকা থেকে গাঁজাসহ পিকআপভ্যানটি উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে উপজেলার কুটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুটি ওয়ালী ফিসারিজ প্রজেক্টের পাশে কাঁচা রাস্তার উপর থেকে ৯২ কেজি গাঁজাসহ একটি পিকআপ উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, অভিযানের সময় পিকআপভ্যান চালক এবং জসিম মিয়া নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান। তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!