[ দেশজুড়ে ]
মোল্লাহাটে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোল্লাহাটে ১২ কেজি গাঁজাসহ মো. আকাশ খান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মোল্লাহাট থানার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আকাশ খান মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের সুলতান খানের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোল্লাহাট থানার গাড়ফা এলাকার মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে মাদকের একটি বড় চালান নিয়ে হাত বদলের অপেক্ষা করছে এক ব্যক্তি। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আকাশ খানকে ১২ কেজি গাঁজাসহ আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।
তিনি আরো জানান, ধৃত আসামি দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন থানা এলাকার ছোট ছোট বাজারে অবৈধ মাদক বিক্রি করে আসছিলেন। এ ব্যাপারে আকাশ খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!