[ দেশজুড়ে ]
আখাউড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ সাগর মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাগর মিয়া কুলিয়ারচর তারাকান্দি গ্রামের আসাদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে শ্বশুর মঈনুদ্দিনের বাড়িতে বসবাস করছেন।
বৃহস্পতিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ১২টায় উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা অন্যত্র নিয়ে যেতে সাগর মিয়া রাস্তার এক পাশে কৌশলে দাঁড়িয়ে ছিলেন। পরে হাতে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
.png)
আখাউড়া থানার ওসি মো. নূরে আলম বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!