ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ৩০ জানুয়ারি ২০২৪
জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন
আসামিদের কারাগারে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার মহিপুর এলাকার ছানোয়ার হোসেন, সদরের রহিমাপুর এলাকার রাব্বি হাসান লিটন ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার মাহফুজ। এছাড়া দিনাজপুরের হাকিমপুর উপজেলার এরফান রশিদকে ১০ বছরের সাজা দেওয়া হয়। এর মধ্যে ছানোয়ার পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, পাঁচবিবি উপজেলার নিলতাপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী মেরিনার কিছু টাকা মানুষের কাছে সংরক্ষিত ছিল। সেই টাকা ছানোয়ার দীর্ঘদিন থেকে এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জেরে ২০১৯ সালের ১০ মার্চ রাতের কোনো একসময় আসামি ধারালো অস্ত্র দিয়ে মেরিনাকে মাথায় ও ঘাড়ে আঘাত করে হত্যা করেন।

অন্যদিকে, ২০২১ সালের ১৩ ডিসেম্বর সদর উপজেলার ধলাহার রঘুনাথপুর এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ রাব্বি হাসান লিটন ও ২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর বিনধারা এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ মাহফুজ ও এরফানকে গ্রেফতার করে পুলিশ।

এসব রায়ের তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!