[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
আসামিকে কারাগারে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
ঝালকাঠিতে মাদক মামলায় কমল চন্দ্র শীল নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে ১৬ আগস্ট রাত ৯টার দিকে ঝালকাঠি শহরের কালিবাড়ি সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে কমল চন্দ্র শীলের বাসা থেকে ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরেরদিন ঝালকাঠি থানায় মামলা হয়। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।
.png)
সরকারের পক্ষে পিপি আব্দুল মন্নান রসুল ও আসামিপক্ষে অ্যাডভোকেট মানিক আচার্য্য মামলা পরিচালনা করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!