[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির পানছড়িতে অদ্যুৎ চাকমা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সোয়া ১০টার দিকে পানছড়ি সদর ইউপির কলোনীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অদ্যুৎ চাকমা পানছড়ি চেঙ্গী ইউপির পুষ্পধন চাকমার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি চেঙ্গী ইউপির ৫ নম্বর ওয়ার্ড কলোনীপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
.png)
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পানছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!