[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে বিনামূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে এক বৃদ্ধাকে বিনামূল্যে শ্রবণ সহায়ক যন্ত্র প্রদান করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
সোমবার দুপুরে খাগড়াছড়ির মুক্তমঞ্চে এক অসহায় বৃদ্ধাকে এ সহায়তা প্রদান করা হয়।
বৃদ্ধা বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) পেয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
.png)
পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গত বছরের ১৭ ডিসেম্বর খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ওই সময় বৃদ্ধা আমাকে জানান, তিনি কানে শুনতে পান না। তারই অংশ হিসেবে আজকে পুনাক এর পক্ষ থেকে বিশেষ শ্রবণযন্ত্র (হিয়ারিং এইড) প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সর্বদা মানবিক সেবায় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, মো. তফিকুল আলম, সদর থানার ওসি মো. তানভীর হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!