ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২৪
চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ, ওজন ও পরিমাপের সঠিকতা না থাকায় চাঁদপুর শহরের পুরান বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, রেশমা খাতুন ও মো. আসাদুজ্জামান সরকার।

বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে দেওয়া তথ্যে জানা গেছে, অভিযানে বিএসটিআই ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের সংশ্লিষ্ট ধারায় শহরের পুরান বাজার লোহারপুলে মীম বনফুল সুইটসকে ১০ হাজার টাকা, একই এলাকার পাঁচতারা ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা এবং প্রাইম ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের কর্মকর্তা পরিদর্শক (মেট্রোলজি) আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!