এর আগে, বিকেলে রামগতি, রামগঞ্জ ও কমলনগরের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে অবৈধ ও বাংলা চিমনি ব্যবহার করে ইট তৈরির দায়ে এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়। এ সময় রামগঞ্জের মেসার্স মোরশেদ ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স রাবেয়া ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, রামগতির মেসার্স মেঘনা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং নির্মাণাধীন মেসার্স রশিদিয়া ব্রিকসকে বন্ধ করে দেওয়া হয়ে।
এছাড়া কমলনগরের মেসার্স রহিমা ব্রিকস ১ লাখ টাকা জরিমানা করা হয়। রামগতি ও কমলনগরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার ও মীর মেজবাহ। এ অভিযান নিয়মিত চলবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
.png)